1. admin@mannanpresstv.com : admin :
এবার নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

এবার নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২১ ও ২২ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং ২৩ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

এসব কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের বিদায় নিশ্চিত করতে দেশবাসীকে আহ্বান জানায় দলটি।

এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়ার কয়েক ঘণ্টার পর টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে জানান, আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD