রুবেল মিয়া গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি টঙ্গীর কেন্দ্রীয় ভান্ডারে ব্যাপক হরিলুটের অভিযোগ পাওয়া গেছে একের পর এক রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তদন্তে আলোর মুখ দেখে না আবার পুরো মাস কাজ না করেও নিয়মিত মোটা অংকের ওভারটাইম সহ মাসিক বেতন ও ভুয়া বিল ভাওচারে তুলে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা নিয়মিত অনুপস্থিত থেকেও ওভার টাইম সহ পুরো মাসের বেতন উত্তোলন :পিডিবি সূত্র জানায় কেন্দ্রীয় ভান্ডারের উপপরিচালকের গাড়ি চালক আব্দুর রশিদ বিগত ২০১৬ সাল থেকে কর্মস্থলে আসেনা শুধু মাস শেষে অফিসে এসে হাজিরা খাতায় এক দিনেই পুরো মাসের স্বাক্ষর করে মোটা অংকের ওভারটাইম সহ বেতন তুলে নেয় সূত্রে প্রাপ্ত ডকুমেন্ট ঘেটে দেখা গেছে গাড়ি চালক আব্দুর রশিদ গড়ে প্রতি মাসে ১০০ ঘন্টার ওভারটাইমের( নির্ধারিত কাজের অতিরিক্ত কর্মঘন্টা) পারিশ্রমিকের টাকা তুরে নিচ্ছেন অথচ তিনি শুধু মাসে একদিন হাজিরা খাতায় স্বাক্ষর করতে অফিসে আসেন তার স্বাক্ষরবিহীন ও স্বাক্ষরসহ হাজিরা খাতার ছবি গুলো ঘেটে দেখা গেছে পুরো মাসজুড়ে তিনি অনুপস্থিত থাকলে ও ১০০ ঘন্টার ওভারটাইম ভোগ করে আসছেন এভাবে কাজ করা ছাড়াও প্রতিমাসে বেতন ও ওভারটাইম সহ প্রায় ৮০ হাজার টাকা উত্তোলন করছেন তার অনুপস্থিতিতে উপ-পরিচালক পান্না কুমার ঘোষ ব্যক্তিগতভাবে আল আমিন নামের একজন ড্রাইভার নিয়োগ দিয়েছেন ব্যক্তিগত ঐ চালক দিয়েই উপ-পরিচালক সরকারি গাড়ী ব্যবহার করছেন সূত্র আরো জানায় সরকারি গাড়ী চালক আব্দুর রশিদ কর্মস্থলে না এসে নারায়ণগঞ্জে বালুর ব্যবসা করেন এ ব্যাপারে কেন্দ্রীয় ভান্ডারের উপ পরিচালক পান্না কুমার ঘোষ দৈনিক তরুণ কথা কে বলেন গাড়ি চালক আব্দুর রশিদ অনেক মোটা মানুষ তাই গাড়ী চালাতে তার সমস্যা হয় তিনি গাড়ী চালানো অবস্থায় তিনবার অসুস্থ হয়ে পড়লে দূর্ঘটনার আশংকায় ব্যক্তিগতভাবে অন্য চালককে দিয়ে কাজ করাচ্ছি কাজ না করেই ওভারটাইম নেওয়ার বিষয়ে তিনি বলেন ওনি যেহেতু এখনো চাকরিতে আছেন তাই ওভারটাইম নিচ্ছেন সব অফিসেই এ সুযোগ দেওয়া হয়
মূলবান যন্ত্রাংশ চুরি : সূত্র জানায় পিডিবির টঙ্গীস্থ কেন্দ্রীয় ভান্ডারে রক্ষিত শত শত পটেনশিয়াল ট্রান্সফর্মার পিটি- এ কানেকটর রহস্যজনক ভাবে চুরি হয়ে গেছে প্রতিটি প্রায় ৩ কেজি ওজনের পিতলের তৈরী এসব কানকটর পিটি থেকে খুলে নিয়ে গেছে এছাড়া ভান্ডারের রক্ষিত পিডিবির ওয়াকিটকির প্রায় ২০ হাজার ব্যাটারীর কোনো হদিস নেই অপরদিকে বিভিন্ন যন্ত্রাংশের সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে মালামাল বুঝিয়ে না দিয়েও এমনকি নষ্ট ও অকেজো যন্ত্রাংশ সরবরাহ করেও নগদ নারায়ণের বিনিময়ে আর এ আই পেয়ে থাকে ভুয়া বিল ভাউচারে প্রতি মাসে মোটা অংকের টাকা লুট : মালামাল স্থানান্তর ও গোছানো পরিস্কার – পরিচ্ছন্নতার নামে প্রতি মাসে অজ্ঞাত অপরিচিত ব্যক্তিদের নামে কাঁচা বাজার ভাউচার কম্পিউটারের টাইপ করা ভাউচার ভুয়া লেবার বিল এবং দাপ্তরিক কাজের জন্য বিভিন্ন দোকানের নামে মালামাল ক্রয়ের ভুয়া বিল ভাউচারে লাখ লাখ টাকা তসরুপ করা হচ্ছে বিভিন্ন দোকানের প্যাডে এসব বিল ভাউচার যাচাই করে দেখা গেছে সংশ্লিষ্ট দোকান থেকে ভাউচারের বর্ণিত মালামাল কোনো দিন ক্রয় করা হয়নি এমনকি ভাউচারের স্বাক্ষরের সাথে দোকানের কারোর স্বাক্ষরের মিল নেই গত ১৮ অক্টোবর টঙ্গী স্টেশন রোডের জৈনক জামালকে মালামাল গোছানো ও পরিষ্কার বাবদ ২৯৯০ টাকা ১৯শে সেপ্টেম্বর জৈনক লতিফ কে ২৯৩৩ টাকা ৩০ শে মে জৈনক আজম মিয়াকে ২৯৩৩ টাকা একই তারিখে স্থানীয় দত্তপারার একতা সেনেটারী এন্ড হার্ডওয়ার মার্ট থেকে ২৯৭৮ টাকার ভাউচার টঙ্গী বাজার শাহিন জেনারেল স্টোর থেকে দাপ্তরিক কাজের জন্য বিভিন্ন মালামাল বাবদ ২৯৮৯ টাকা টঙ্গী বাজারের জলিল মিয়ার দোকান থেকে উনিশে সেপ্টেম্বর ২৯৫৭ টাকার মালামাল ক্রয়সহ বিভিন্ন ভাউচার নিয়ে সংশ্লিষ্ট দোকানগুলোতে গিয়ে এসব ক্রয়ের কোন সততা পাওয়া যায়নি আর কাঁচা ভাউচারে বর্ণিত লেবারদেরও কোন অস্তিত্ব পাওয়া যায়নি রহস্যাবৃত অগ্নিকাণ্ড গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি টঙ্গী স্থ কেন্দ্রীয় ভান্ডারে রহস্যজনক অগ্নিকাণ্ডে শতাধিক কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) তন্বী ভূত হয় ক্ষতিগ্রস্ত এসব সিটি দেশের বিভিন্ন সাব স্টেশনের জন্য চীন থেকে আমদানি করা হয়েছিল (যার প্রতিটির মূল্য প্রায় ৯০০ ডলার) দেশে করোনা শুরুর আগে টঙ্গীর কেন্দ্রীয় ভান্ডারের আরো একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও রহস্যজনক কারণে তা ধামাচাপা পড়ে যায় যন্ত্রাংশ সরবরাহকারী দাড়ি প্রতিষ্ঠানের অবাস্তব রিসিভ এ চুরির ঘটনা ঘটে বলেও জনশ্রুতি রয়েছে উল্লেখ্য সারা দেশে পিডিবির মোট চারটি কেন্দ্রীয় ভান্ডারের মধ্যে টঙ্গীর ভান্ডারটি সবচেয়ে বড় বর্তমানে পুরোপুর সচল ইতোমধ্যে খুলনা ও ঈশ্বরদীর কেন্দ্রীয় ভান্ডার বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের কেন্দ্রীয় ভান্ডার বর্তমানে আংশিক চালু রয়েছে বলে জানা গেছে