1. admin@mannanpresstv.com : admin :
কবিতার নাম-তোমাকে ভালোবাসি প্রিয়া - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কবিতার নাম-তোমাকে ভালোবাসি প্রিয়া

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ Time View

এম.এ.মান্নান.মান্না

তুমি প্রতিদিন আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও
আর মিট মিটিয়ে হাসো,
আর লুকিয়ে লুকিয়ে দেখো আমাকে।
আসলে তোমার ভালোবাসা আমি বুজতে পারিনা
তোমার চোখ বলে
আমায় তুমি ভীষণ ভালোবাসো
,কিন্তু তোমার আচরণে
আমি হতাশ হয়ে যাই,
জানো মাঝে মাঝে আমি উদাস হয়ে তোমার কথা ভাবী।
তখন আমাকে সবাই পাগল বলে,
এ-পাগল বলাটা
আমার কাছে না অনেক অনেক ভালো লাগে,
কারণ- তখন আমি মনে প্রাণে তোমাকেই অনুভব করি,
তোমাকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসি।
আজ তুমি আমাকে বুঝতে পারোনি
বুঝার চেষ্টাও করো না,
জানো প্রিয়া? মাঝে মাঝে গভীর রাতে
তোমাকে স্বপ্নে দেখে চিৎকার দিয়ে উঠি,
আর তোমাকে খুঁজি।
তবে মনে রেখো
আমার বিশ্বাস একদিন তুমি আমাকে খুঁজবে
সেদিন আমার ঠিকানায় হয়তো আমি আর থাকবো না,
সেদিন অনুশোচনা করেও কোন লাভ হবে না
আমি চলে যাবো দূরে অনেক দূরে ,
তোমার সীমানার বাহিরে।
তারিখ:-২৬/১২/২০২৩ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD