1. admin@mannanpresstv.com : admin :
মসজিদে মাইক দিলো শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

মসজিদে মাইক দিলো শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ  প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ  প্রতিনিধি: আগের মাইকটি অকেজো হয়ে যাওয়ায় মাইক ছাড়াই আজান হতো। মুসল্লিরা ঠিকভাবে মসজিদের আজান শুনতে পেত না। মসজিদের ভিতরে ছিলোনা কোনো স্পিকার। যার কারনে খতিব সাহেবের খুতবা ও বয়ান শুনতেও মুসল্লিদের কষ্ট পোহাতে হতো। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দঃ কুড়িমারা গ্রামের শুকুর মামুদ বাড়ী জামে মসজিদের চিত্র ছিলো এটি।
এমন পরিস্থিতিতে এলাকার যুবক মাহমুদুল হক রিয়াদের আবেদনের প্রেক্ষিতে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন মসজিদটিতে মাইক, স্পিকার, এমপ্লিফায়ারসহ যাবতীয় সরঞ্জাম প্রদান করে। শুক্রবার জুম্মার নামাজের পরে শতরুপা মানবিক ফাউন্ডেশনের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এলাকার যুবক রিয়াদ জানান, দীর্ঘদিন যাবত মসজিদটিতে মাইকের সমস্যা ছিলো। আমি সেটি শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লা সাহেবকে জানালে তিনি মাইকের ব্যবস্থা করে দেন।
শতরুপা মানবিক ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ সোহাগ বলেন, আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত আছি। আমরা সুন্দর সমাজ গঠনের লক্ষে নিরলস কাজ করছি।মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম বলেন, মাইকের সমস্যাটি এখন সমাধান হয়েছে। মুসল্লিদের কষ্ট লাগব হয়েছে। দাতাদের কল্যাণ ও উত্তম বদলার জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
নতুন মাইক পেয়ে এলাকার মুসল্লীরা খুশি হয়েছে। মসজিদটির কাজ এখন পুরোপুরি শেষ হয়নি। এখনো অজুর পানির ব্যবস্থা, তিনটি দরজা, টাইলস, ডিজিটাল ঘড়ি ও রঙের কাজ বাকি রয়েছে। এলাকাবাসীরা বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD