1. admin@mannanpresstv.com : admin :
মন্ত্রিপরিষদে শপথের আমন্ত্রণ পেলেন যারা - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মন্ত্রিপরিষদে শপথের আমন্ত্রণ পেলেন যারা

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরইমধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুিদ্দন।

এরই অংশ হিসেবে নতুন মন্ত্রিপরিষদের যারা সদস্য হচ্ছেন, তাদেরকে শপথ নিতে ফোন দেয়া হয়েছে। কাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা।

শপথ নিতে যারা ফোন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি,  ডা. হাছান মাহমুদ, তাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, সাধন চন্দ্র মজুমদার, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, মেজর (অব.) আব্দুস সালাম ও কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এর আগে, আজ বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।

আজ সকালে সংসদে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপরই সংসদের নেতা নির্বাচিত করা হয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD