1. admin@mannanpresstv.com : admin :
বিয়ে করছেন মৌসুমী হামিদ, গায়ে হলুদ সম্পন্ন - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিয়ে করছেন মৌসুমী হামিদ, গায়ে হলুদ সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২১১ Time View

নিজের চেয়ে লম্বা পাত্র না পাওয়ায় এতদিন বিয়ে করতে পারেননি ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এবার হয়ত পেয়ে গেছেন। তাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান। অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের কয়েকটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD