আজ শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌসুমী। অভিনেত্রী পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।মৌসুমী হামিদ জানিয়েছেন, তাঁর হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।
মৌসুমী বলেন, ‘আমার গায়েহলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’
আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে।








