1. admin@mannanpresstv.com : admin :
পরকীয়ায় বাধা; গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

পরকীয়ায় বাধা; গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূইয়া। সভায় বক্তব্য রাখেন, নিহত গৃহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোনজামাই অ্যাডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভূমিকা রহস্যজনক। অবিলম্বে আসামি গ্রেফতার করতে হবে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে।  আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা (৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা (৫৮), শাশুড়ি শাহিদা বেগম (৫২), ননদ সিমা বেগম (২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে (৪৮) আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD