মোঃ হুমায়ুন কবির মানিকঃ
সারাদেশে অবৈধভাবে পরিচালিত সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারে স্বাস্থ্য বিভাগের নির্দেশনার অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে ৩টি বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার মনোহরগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান নেতৃত্বে এ অভিযান পরিচারিত হয়।

জানা যায়, ওইদিন অভিযানে মনোহরগঞ্জ বাজারস্থ মনোহরগঞ্জ মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্ৰাম্যমাণ আদালত এবং মেডিনোভা মেডিকেল সেন্টারকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান।

প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স থাকলেও নবায়ন নেই এবং এক্স-রে, ল্যাব পরিচালনার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন টেকনিশিয়ানের অভাব পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয় বলেও জানান তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আফজালুর রহমান, এস আই জালাল আহমেদসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।