বন হবো —রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৭২
Time View
বন বনানীর মতো হবো
শোভা পাবো বনে
পাখপাখালির সাথী হবো
মিশবো তাদের সনে।
নানান ফুলের সুবাস দেবো
গড়বো সবুজ ধরা
অক্সিজেনে বাঁচবে জীবন,
হবে মনোহরা।
উষ্ণতারই মাঝে হবো
এক পায়েরই ছাতা
পরম যত্নে রাখবো ঢেকে
জ্ঞানী গুণীর মাথা।
উপকারে করলে ক্ষতি
করবো তারে ক্ষমা
নিন্দুকেরে প্রেম বিলাবো
আছে যতো জমা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category