1. admin@mannanpresstv.com : admin :
‘নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এইচএসসি ৮৫’ ব্যাচে পুনর্মিলন অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

‘নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এইচএসসি ৮৫’ ব্যাচে পুনর্মিলন অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ Time View

মোঃ হুমায়ুন করিব মানিকঃ

কুমিল্লার লাকসামস্থ‘নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ এইচএসসি ৮৫’–ব্যাচের পুনর্মিলনী- ২০২৪ ইং গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) লাকসাম গ্রীন ভিউ রিসোর্টে  অনুষ্ঠিত হয়।

কলেজ ক্যাম্পাসে আনন্দ র‍্যালি সহ খেলাধুলা, সংগীতানুষ্ঠান, প্রীতিভোজ আর আড্ডার মধ্য দিয়ে মিলনমেলা যেন হয়ে উঠেছিল এক টুকরা ‘নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ’ ক্যাম্পাস।

দিনভর আনন্দ, আড্ডা, হই-হুল্লোড় আর উৎসবের মাঝে সবাই ফিরে গিয়েছিল ৩৯ বছর আগে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে এইচএসসি পড়ার সময়টায়। বন্ধুত্ব, স্মৃতিকারতা আর আড্ডায় বারবার ফিরে আসছিল ক্লাসরুম, প্রিয় শিক্ষকের মুখ, ছাত্রাবাসের জীবন আর আড্ডামুখর দিনগুলো। তারুণ্য ভর করেছিল সবার মনে। সকাল থেকে সন্ধ্যা তবু যেন আড্ডা ফুরায় না।

উক্ত মিলনমেলার আহ্বায়ক ছিলেন বহুজাতিক কোম্পানী ডি এইচ এল গ্লোবাল ফরোয়াডিং বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মোঃ ফিরোজ জাহাঙ্গীর। ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় মিলনমেলা সার্বিক তত্ত্বাবধান করেন- লাকসাম এ বারী টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ও মালেশিয়া হোয়াইট হর্স সিরামিকের বিসনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ নাছির উদ্দিন।

মিলনমেলা উপলক্ষ্যে স্মৃতিমালা-৮৫ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন দি লালমাই এভিয়েশনের ম্যানেজিং পার্টার মোঃ হুমায়ুন কবির, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিঃ এর ডিস্ট্রিক ম্যানেজার আবুল হোসেন মিলনসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ৮৫ ইং ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আজ। সরকারি-বেসরকারি চাকরি,  আইন-আদালত, ব্যবসা-বানিজ্য  সব ক্ষেত্রেই অবাধ বিচরণের পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের। বন্ধুদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষায় অনেকেই ছুটে এসেছেন দূরদুরান্ত থেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD