তোমার কথা যখন মনে হয়
তখন বেদনার সুরে পাখিকে ডাকি,
কাঁপা কাঁপা কন্ঠে বৃক্ষকে বলি!
তোমার দেওয়া আঘাতের কথা।
নদীর স্রোতে হাত ভিজিয়েও
তোমার কথা বলি,
সমুদ্রের পাড়ে তোমার নাম লিখি!
বেহায়া মন আজও তোমারই পাগল।
বন্যার পানির মত!
তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলাম,
অথচ তুমি চৈত্র মাসের খরার মতই!
আমাকে শুকিয়ে দিয়েছো ব্যথা আর বেদনায়।
কাগজের ফুল হয়ে
আমার জীবনে এসেছিলে,
অথচ আমি কতই না বোকা!
বৃথায় খুঁজে চলেছি সুঘ্রাণ।