কাউকে গাদা বললে
হয়ে যায় গালি,
বাঘের বাচ্চা বললে
অমনি বনে যায় বাহু বলী!
কেউ নিরীহ কেউ আবার হিংস্র
উভয়ইতো পশু,
বুঝতে মোদের কষ্ট হয়
যেনো মোরা একেবারে শিশু।
দাদা মোর সখ করে
চাচারে ডাকতো চৌধুরী
পুরো নামের শেষে যোগ করে চৌধুরী,
চৌধুরী বংশের নাম করে
করছে চাচা বাহাদুরি।
এক চাচার নাম ছিল আহমদ সৈয়দ,
উনারা এখন নামের পূর্বে সৈয়দ লিখে
বলে বেড়ায় আমরাওতো সৈয়দ।
এতে সঠিক যারা তারা এখন শহিদ।
কোনো এককালে ছিলো এক মাস্টার,
তাই লিখে তারা মাস্টার বাড়ি
তাঁর বংশধর কী
তাদের নামের পূর্বে বা পরে
কভু লিখতে পারবে এই উপাধি?
বলবেন নিশ্চয়ই না,
তাহলে কেন এত বাহানা?
আবার উপাধি ধরে না ডাকলে বলবে,
তুমি এখন হয়েছ বড় সেয়ানা।