1. admin@mannanpresstv.com : admin :
সর্বনাশা ফারাক্কা বাঁধ -মোহাম্মদ নাসির উদ্দিন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বনাশা ফারাক্কা বাঁধ –মোহাম্মদ নাসির উদ্দিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৪৬ Time View
শোনরে চাষী জগদ্বাসী ভাইবা মোর শোন
তোরাই হলি দেশের মাথা মুক্তিকামী ধন,
তোরাই দেশের প্রথম শক্তি প্রধান হাতিয়ার
তোদের শক্তি নিধন করে মিথ্যা অহংকার।
তোরাই সকল খাদ্যের উৎস দেহ বলবান
ঘর্ম দিয়ে গড়ে তুলো সোনার ফলউদ্যান,
চলিস কেন পশ্চাতে জাতির অগ্রে চল ভাই
তোদের পায়ের তলায় মূর্ছিত হউক সকল অন্যাই।
তোদের রক্তে স্বাধীন আজি সোনার বসুমতি
মাটির সাথে গড়ে তুলো চির দিবস প্রীতি,
মাটিই তোদের মাজননী, মাটিই তোদের সুখ
মায়ের যত্ন করলে ‘পরে মুছে যাবে দুখ।
আমরা মায়ের মুক সন্তান দুঃখ বুঝি না
মায়ের তুন্ডু মলিন আজি কান্না আসেনা,
মায়ের জীবন আটকা আছে ভারত সীমান্তে
অসতী ঘরে সুখের আসর দুঃখ এ প্রান্তে।
মায়ের আজি মহাবিপদ তৃষ্ণায় ফাটে বুক
সর্বনাশা ফারাক্কা বাঁধ কেড়ে নিল সুখ,
শোনরে চাষী মরদবাসি কুঠাল হস্তে চল
ঐ ফারাক্কা আজ টুটব মোরা মুছব মায়ের জল।
ফলবে আবার সোনার ফসল মায়ের আঁচল ভরে
ভাটিয়ালী গাইবে মাঝি সবুজ চেড়ীর ‘পরে,
গাঁয়ে গাঁয়ে জমবে আবার পালা গানের আসর
ঢেঁকির বাদ্যে মুখর হবে কৃষান পাড়ার ঘর।
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD