লাল -সবুজের পতাকাটা নিয়ে
বিজয় বাংলা হাসে,
“বঙ্গবন্ধু”গর্বের সাথে
মহাকাশ পানে ভাসে।
সম্যক সারি বিশ্ববাংলা
রাখে গৌরব মান,
গর্বে পদ্মা “মেট্রো” সেতু যে
মোর বাংলার শান।
ওই রূপপুর বিদ্যুৎকেন্দ্র
পারমাণবিক বটে,
বঙ্গকন্যা সফলতা দেখো
বিশ্বের মাঝে রটে।
স্বাধীন বাংলা সমৃদ্ধতাই
দেশে গৌরব বোধ,
মহান নেতার ত্যাগের মহিমা
হবার নয়তো শোধ।
বঙ্গবন্ধু ডাকে বারবার দেখো
স্বাধীন ভূমির তরে
বীর বাঙ্গালী জীবন দিয়ে
জাতির ধন্য করে ।
মহান নেতার বিজয়ের ডাকে
স্বাধীন বাংলা জয়,
উন্নয়নের রোল মডেল যে
বিশ্বে বার্তা বয়।
অমিত শক্তি মহান পুরুষ
একটা মুজিব নাম,
বিজয় বাংলা স্বাধীন দেশে
বিশ্ব নেতার দাম।
বাঙালি জাতির জনক মুজিব
বাংলা রূপেই গড়ে,
অম্লান রবে কীর্তি তোমার
সবাইর মনটা ভরে।