অবজ্ঞা –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
-
২২০
Time View
সোনার বাংলা দেশটা ছেড়ে
বিদেশ কেনো যাচ্ছো ?
মোদের দেশের সোঁদা মাটির
ঘ্রাণটা সেথায় পাচ্ছো?
খাল দাপিয়ে শাপলা তোলা
শৈশবের সেই স্মৃতি,
দেশের প্রতি ভাবায় নাকো
যা ছিল সব প্রীতি।
গায়ের ঘামে মিশে আছে
কাদামাটির গন্ধ,
ভিনদেশী কোন্ মায়ায় পড়ে
হলে তবে অন্ধ।
দেশ মাতারে ভুলে গিয়ে
বিদেশ দিলে পাড়ি,
জঠরজ্বালা কেমনে সও
গেলে সন্তান ছাড়ি।
বোল ফুটানো বুলি তোমার
মায়ের শেখা ভাষা,
বুঝবে সেদিন কুল হারিয়ে
ভেঙে গেলে আশা।
এই দেশেতে মায়ের কোলে
হল তোমার জন্ম,
হায় অবজ্ঞা করছো দেশের
বুঝবে কবে মর্ম?
Please Share This Post in Your Social Media
More News Of This Category