ভালো আছি, অনেক ভালো আছি
নিজস্ব ব্যক্তিসত্বায়, প্রফুল্লচিত্তে
আমার সাহিত্য বলয়ে,সাচ্ছন্দ্যে আছি
আমি এখন ভালো থাকতে শিখে গেছি।
স্মৃতির বেদনা আর আমাকে স্পর্শ করে না
ব্যস্ত শহরে দ্বিধাহীন ব্যথাগুলোকে
নির্বাসন দিয়েছি।
ব্যথাতুর অপূণতাগুলো পূর্ণতা পাক
অস্তমিত ঘড়ির কাঁটায়, নির্বিঘ্নে,
সমুদ্র সফেদ স্মৃতিগুলো ভুলতে চাই
ভেবে নিয়েছি দুঃখটা সুখেরই অংশ।
নদীর বহমান স্রোত যেমন
গতিপথ বদলে দেয়, তেমনি
আমার চলার পথ বদলে নিয়েছি
অস্তিত্বে, নিজস্ব স্বপ্নে, ভাবনায়।
ভালো থাকতে চাই, তোমার
অবহেলা ভুলে,
শরতের রুপোলী শিশিরের
ছোঁয়ায়, আমি অনেক ভালো আছি।
শাশ্বত -চিরায়ত বিশুদ্ধ সাহিত্যের মাঝে
জীবনকে আলোকিত করতে চাই।
কর্মব্যস্ততায়, সুখানুভূতির আবহে
ভালো আছি, আমি অনেক ভালো আছি।