1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মনোহরগঞ্জে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
কুমিল্লার মনোহরগঞ্জে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD