সাম্প্রতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাইকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজনমনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিতহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারদীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাইকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজনমনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিতহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতার
Jago Banglaশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ -দাদা ভাই মহসীন আহমেদ

এম.এ.মান্নান.মান্না: / ১৯৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ছন্দ কি আর কম জানি, লিখি ছন্দের তালে,
তাই বলে ভেবো না, চুমো দেব তোমার গালে।
আজ কেবল দুঃখ জাগে, ঝরছে অশ্রু ঢালে।
ভাবিনি কখনো যুক্ত হবে, এমন দুঃখ পালে।
তোমার সাথে কাটানো দিনে, ছিল কত হাসি,
সেই হাসিতে রঙিন হতো, কবিতা রাঙা চাষী।
কিন্তু যেদিন ভেঙে দিলে, ভরসার সেই বাঁধন,
শূন্য হৃদয়ে চলছে এখন, মেঘ ভাঙা রোধন।
ভালোবেসে লিখতাম আমি, কবিতারই পাতা,
তুমি সেথায় আনতে দিলে, বিরহ দুঃখ ব্যথা।
আজ আর লিখি না আমি, মধুর প্রেমের গান,
লিখছি শুধু ভালোবাসার, দুঃখের প্রেম বান।
তোমার পথে চেয়েছিলাম, হবো আমি সাথী,
আমায় রেখে ধরলে গিয়ে, বলো কোন রথী?
তাই বলি ছন্দের মাঝে, নেই আর মধুর আশা,
প্রেম শুধু ফেলে দিলো, অশ্রুতে ভেজা ভাষা।
ছন্দে ভরে গড়বো আমি, বিচ্ছেদেরই ভাবনা
হৃদয় পোড়া কয়লার আগুন, কেউ দেখবেনা।
নিলখী! হোমনা!! কুমিল্লা!!!
২৮!০৯!!২০২৫!!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories