সাম্প্রতিক
মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিবমায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুমি ছুঁয়ে দিলেই -রেহানা খন্দকার

এম.এ.মান্নান.মান্না: / ৩০৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

তুমি ছুঁয়ে দিলেই আমি পাখি হয়ে যাবো!
অসীম নীলিমায় ডানা মেলে দেবো
সুদর্শন বকের শুভ্রতায়।
তুমি ছুঁয়ে দিলেই আমি হবো প্রজাপতি,
রঙিন প্রচ্ছদে আকাঁ অনুরাগের আয়না!
তুমি ছুঁয়ে দিলে আমি হবো ক্লিওপেট্রা কিংবা কোন কিংবদন্তি!
আকাশের নীলিমা হতে হুরেরা ছড়াবে গোলাপের পাপড়ি,মখমলি সিঁড়ি ভেঙে পৌঁছে যাবো, কাল্পনিক প্রাসাদে
লালগালিচার সংবর্ধনা দেওয়া হবে পুরনো নিয়মে।
তুমি ছুঁয়ে দিলেই আমি হয়ে যাই
নক্ষত্রের অগ্নিকন্যা।
বিষাদের নগরে সুখের ফোয়ারা, অঞ্জলি ভরে সুখ তুলে নেই পিয়াসার
সুপেয় পানিয়!
দুঃখ জ্বরাজীর্ণ, ব্যাধি,পৃথিবী থেকে নেবে বিদায়।
অভিশাপ মুক্ত হবে কলঙ্কিত
চাঁদের শরীর।
তুমি ছুঁয়ে দিলে প্রস্ফুটিত হয় গোলাপ কলি,শিশুর নরম ঠোঁটে ফোটে জান্নাতি হাসি।
আর আমি হয়ে যাই চন্দ্র মল্লিকা মালতী মাধবী কিংবা জুঁই !
লজ্জাবনত লজ্জাবতী লতিকা।
নীলাম্বরী আঁচল উড়ে শরতের নীলে
তোমার স্বর্গীয় ছোঁয়া পেলেই বদলে যায় পৃথিবীর সকল নিয়ম।
তুমি যেন কবিতার কালো অক্ষর,বর্ণীল আলোকশক্তি!
স্রষ্টার প্রেরিত মহা সংকেত বাণী।
অন্যায়, মিথ্যা অহংকার অপসংস্কৃতি
দূর হয়ে যায়,নতুন পৃথিবী নির্মিত হবে স্বর্গের উপমায়।
রেখা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories