সাম্প্রতিক
মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিবমায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

অনলাইন ডেস্ক: / ২৪২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ ৩৯ দিন ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ আর ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে।

এতে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলো বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে এই বিরতি আরও দীর্ঘ হচ্ছে। ফলে আগামী ২৯ মার্চ, রবিবার থেকে শিক্ষার্থীরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বছরের শেষ দিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশ পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories