1. admin@mannanpresstv.com : admin :
হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন - মান্নান প্রেস টিভি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শিক্ষিত সমাজসেবক  মোঃ আনোয়ার হোসেন। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি হাসনাবাদ ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ আনোয়ার হোসেন তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে হাসনাবাদ  ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।

প্রতিশ্রুতির মূল দিকসমূহ:
অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি।  শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
প্রার্থী পরিচিতি: শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রিধারী মোঃ আনোয়ার হোসেন রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সদস্য এবং হাসনাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক  হিসেবে ৩ বার দায়িত্ব পালন করছেন।

জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা: মোঃ আনোয়ার হোসেন বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। হাসনাবাদ ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন উচ্চশিক্ষিত এবং আদর্শবান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন হাসনাবাদ ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD