1. admin@mannanpresstv.com : admin :
লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি - মান্নান প্রেস টিভি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ৭ দফা দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।
সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট দেওয়া স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে- হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকা করা, কলেজ মাঠ সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপন।
এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ সভাপতি মোবারক হোসেন রায়হান, কলেজ সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD