1. admin@mannanpresstv.com : admin :
ঢাকায় অবকাশ যাপনে নতুন সংযোজন, আগারগাঁওয়ে চালু হলো ‘অ্যাকুরিয়াম পার্ক’ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ঢাকায় অবকাশ যাপনে নতুন সংযোজন, আগারগাঁওয়ে চালু হলো ‘অ্যাকুরিয়াম পার্ক’

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বিনোদন ও শিক্ষণীয় কেন্দ্র ‘অ্যাকুরিয়াম পার্ক’। জলজ জগৎ, বৈচিত্র্যময় মাছ, পাখি, প্রকৃতি এবং বিনোদনের এক অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই পার্কটি ব্যস্ত নগরজীবনের ক্লান্তি দূর করতে দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।

ed59e9d0-7cd6-4bac-89e4-00573db26596_(1)

‘লাভ ফর হবি লিমিটেড’-এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে এই পার্কটি পরিচালনা করছে কর্তৃপক্ষ। পরিবার, শিশু-কিশোর ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি অবসর কাটানোর এক আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।


f6a7592c-a2be-422e-95d7-cf87ea77b79e

পার্কের প্রধান আকর্ষণসমূহ

অ্যাকুরিয়াম গ্যালারি: বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ও রঙিন মাছে সমৃদ্ধ এই গ্যালারি দর্শনার্থীদের জলজ জগতের সঙ্গে পরিচিত করে তোলে।

5d5a9cb0-49c4-4de9-a696-ceb169b08a5b


বার্ড অ্যাভিয়ারি: এখানে দর্শনার্থীরা খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির বিদেশি ও আকর্ষণীয় পাখি দেখার সুযোগ পান, যা শিশুদের মধ্যে বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধ তৈরি করে।

8a0f0e54-0d57-43f5-acf6-903d7872e378

কৃত্রিম জলপ্রপাত: পার্কের ভেতরে অবস্থিত ৪০ ফুট উচ্চতার কৃত্রিম জলপ্রপাত এবং এর চারপাশের সবুজ পরিবেশ দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয়।

46f56a37-bac3-4b73-99d8-b767d35d33ef

ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা: মাছকে খাবার দেওয়া, নির্দিষ্ট ব্যবস্থাপনায় মাছ ধরার অভিজ্ঞতা, বার্ড ফটোগ্রাফি এবং ৩৬০ ডিগ্রি ফটো বুথ পার্কের আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে।

257cb59e-8931-48f4-98a8-592b2f9e4d22

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও কুইজ প্রতিযোগিতা

স্কুল শিক্ষার্থীদের জন্য পার্কটিতে প্রবেশ টিকিটে ৫০ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা শিক্ষা সফরে এসে আনন্দের পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে। এছাড়া শিশুদের শেখার আগ্রহ বাড়াতে পার্ক পরিদর্শনের ওপর ভিত্তি করে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

5530cdb5-53d5-437d-a860-a2abdf659e77

বিজয়ী শিশুরা পুরস্কার হিসেবে আকর্ষণীয় ‘টেরারিয়াম’ জিতে নিতে পারবে।   রাজধানীর যান্ত্রিক ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে পরিবার ও প্রিয়জনদের নিয়ে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে ঘুরে আসতে পারেন আগারগাঁওয়ের এই নতুন ঠিকানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD