1. admin@mannanpresstv.com : admin :
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি - মান্নান প্রেস টিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তিনি কিংবা অন্য কেউ হতাহত হননি। গাড়িটি মগবাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ের সামনে পার্ক করা ছিল।
হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।
তথ্যসূত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD