1. admin@mannanpresstv.com : admin :
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার - মান্নান প্রেস টিভি তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার নাম কে এম তাহসিন সাউরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের লাশ উদ্ধার করে।

২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD