1. admin@mannanpresstv.com : admin :
লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি - মান্নান প্রেস টিভি লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি - মান্নান প্রেস টিভি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সভায় মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খান।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে সংগঠনের সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংগঠনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিবেদন

জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী তাঁর বার্ষিক প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে প্রায় ১১ লাখ টাকার খাদ্যসামগ্রী জেলার ৬০০টি অসহায় পরিবারের পাশাপাশি ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে এক হাজার পথচারীর মধ্যে প্যাকেট ইফতার বিতরণ এবং ৫০০ জন নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এছাড়া দুই লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর থানায় চারটি করে মোট আটটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরও এক লাখ টাকা ব্যয়ে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জেলা জজকোর্টে চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে মোট ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

সভায় আগামী সম্মেলনের আগে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের উপদেষ্টারা সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী। সংগঠনের উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টিমের সাবেক সংগঠক প্রয়াত মোহাম্মদ কামাল মনসুরসহ সকল প্রয়াত সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান।

সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুর রউফ তালুকদার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রা এবং মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD