1. admin@mannanpresstv.com : admin :
মানিকগঞ্জে হাসপাতালে অভিযান, জরিমানা - মান্নান প্রেস টিভি মানিকগঞ্জে হাসপাতালে অভিযান, জরিমানা - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

মানিকগঞ্জে হাসপাতালে অভিযান, জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম। অভিযানকালে ঘিওর আধুনিক হাসপাতালকে ৪০ হাজার, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়। অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD