শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সাথে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সাথে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান।
শিশু-কিশোরদের সাথে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর সাথে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
সূত্র : বাসস








