1. admin@mannanpresstv.com : admin :
লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা):
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সকাল ৭টায় এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব আনিসুর রহমান মজুমদার প্রতিষ্ঠিত এই নরপাটি এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি ড. এস. এম মাহবুব-উল হক মজুমদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ জাকির হোসেন মজুমদার এবং নরপাটি এতিমখানার সুপার মুফতি হাবিবুর রহমান ইসহাকী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন—গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, নাঙ্গলকোট আফসারুল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, উপাধ্যক্ষ মাসুম বিন নোমান, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মোহনপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, লাকসাম পাইলট জামে মসজিদের খতিব মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, লাকসাম এতিমখানার সুপার মাওলানা মোঃ বাকি বিল্লাহ, মাওলানা মোঃ হায়াতুন নবী, লাকসাম পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহীম খলিল এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মহসিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ফজলুল করিম। সার্বিক সহযোগিতায় ছিলেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান কবির, শেখ জাহিদ হোসেন মজুমদার, মোঃ মাকসুদুর রহমান মজুমদার অশ্রু, বাবুল খান, আব্দুল মমিন, নাজমুল হোসেন ও মোঃ ফাহিম।

আলোচনা সভা শেষে এতিমখানার সার্বিক উন্নয়ন, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজিমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। শেষে উপস্থিত অতিথিদের মাঝে আপ্যায়ন পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD