মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ গ্রামের মিয়া বাড়ির মৃত হারুনের ছোট ছেলে মিয়া মো. টিপুর একটি ফেসবুক পোস্টের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা মোসাদ্দেকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, টিপু তাঁর ফেসবুক পোস্টে গোপালগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়ির ঠিকানা উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দেন। পোস্টে তিনি লেখেন,
এ সময় তিনি মোসাদ্দেকের বাড়ির হোল্ডিং নম্বর, গ্রাম, ইউনিয়ন, ডাকঘর, উপজেলা ও জেলার বিস্তারিত ঠিকানাও উল্লেখ করেন।
অভিযোগ রয়েছে, ওই পোস্টের পরদিনই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মোসাদ্দেকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় কারা জড়িত, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মিয়া মো. টিপুর এমন পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি উসকানিমূলক পোস্টদাতার বিষয়টিও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
