1. admin@mannanpresstv.com : admin :
বাসার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বাসার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View

৫ মাস ২ দিন পর হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ম্যাডামের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গতপরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD