দগ্ধে অনবরত কষ্টবোধ এগিয়েছে একরাশ স্বন্ধিক্ষণ
সমাজবদ্ধ মানুষ আর প্রাণীর পথচলায় অনুপ্রেরণা
ভালো মন্দ গতি, জীবনের চারপাশ শুধুই ঘুরপাক
এক ঘেয়েমী কৌশলে টপাটপ সকলে দিচ্ছে পাড়ি।
সবুজপত্র, লাল বৃত্ত আমাদের প্রিয় মানচিত্রের গায়ে
কত অজানা গল্প জোট বাঁধে কল্পনায় রসের হাড়িতে,
কি হলো দেশ থেকে দেশান্তরে ভাবনার আলোচনা স্তুপ
ফুলেল শুভেচ্ছা আর হাক ডাক রং বাহারি পদায়নে ।
কত মানুষ,সমাজসেবায় ইতোমধ্যে ছ্যান্ডেল খুইয়েছে
আর কতক জন গাড়ি,বাড়ি,নারিতে নামের সেবক হচ্ছে
কি লাভ বলো,লন্ডন থেকে বড়বড় ডিগ্রী নিয়ে পরনির্ভর
যদি নিজের শক্তিকেই তুমি কাজে না লাগালে সমাজে ।
অস্থির সমাজপ্রগতি,নিজের ধান্দা,ফন্দিফিকির মঞ্চস্ত
কোনোটা না কোনোটা,নিশ্চই জেগে যাবে তন্দ্রার স্বপ্নে
নিলাবতি,বদনখুলে,প্রাণপণ চেষ্টান্তর কুহকীর হাঁকডাক
যুগোপযোগী মানুষরূপী অমানুষে,আজ বিদগ্ধ সমাজ।