1. admin@mannanpresstv.com : admin :
মায়া - কামরুন নাহার শিপু - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

মায়া — কামরুন নাহার শিপু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২১২ Time View
বহুদিন হলো এসেছিলে তুমি,
বসন্ত ভরা জোছনায়।
উত্তাল তুমল মায়ায়
আমিও ছিলেম জলভরা বরষায়!
আকুল হৃদয় বিশাল মায়ায়
ঢেকেছে আমারে তোমারই ছায়ায়
যে বাঁশির সুরে এ পরাণ ভরি
যে গানের সুরে চিত্ত ভরি
সে গানের মায়ায় তোমাতে আমাতে
মিশে রয় শুধু সঘন সজল বিশাল মায়ায়।
হারালে মম অন্তর হতে,
তবু খুঁজেছি তোমায় বহুকালব্যাপী।
কত শতাব্দি চলে গেছে আজি
নীলিমার নীলে,নীল পাহাড়ের দেশে
বীথিকার তলে কুঞ্জ ছায়ায়—
খুঁজেছি তোমারে আপন আলোর সন্ধ্যা তারায়!!
ঢাকা বনশ্রী
১৯/০১/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD