1. admin@mannanpresstv.com : admin :
মানুষ ছিলাম -ফাতিমা পারভীন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মানুষ ছিলাম —-ফাতিমা পারভীন

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View
আবার যদি ফিরে আসি এই গাঁয়ে
তবে মানুষের কাছে ফিরে আসব
মানুষ আর অমানুষের পার্থক্য বুঝতে পারব
অপ্রকাশিত গল্পের অন্তরালে কিছু কথা
সেই গল্প বলে দেব
আমার দুচোখে নদী বহমান
বিপরীত স্রোতে আজন্ম ভাসিয়ে নিয়েছে
ব্যর্থতার মোহনায়
ভাঙ্গা তরী আরো ভেঙ্গে গেছে চৈত্রের দুপুরে
আমার অস্থি মজ্জা শুকিয়ে কঙ্কাল
ভঙ্গুর জ্বালানি কাঠের মতো পুড়েছে মন মন্দির
ক্ষুধার্ত পেট উপোষ আক্রোশে
ক্রন্দিত চিৎকারে ভেঙে দিয়েছে
এক একটা রাতের দেয়াল
অনুতপ্ত দহনে প্রজ্বলিত দীপ নিভে গিয়েছে
রাত পোহানোর অগ্রকালে
মানুষের কাছেই বলে দেব।
মস্ত ফসলের জমিন খরাজীর্ণ অনাবাদি
একটু জলের পিপাসায়
চৌচির হয়েছে হৃদয়ের মনিকোঠায়
জন্মান্ধের মতো অন্ধকার
কৃষ্ণপথে তাকিয়ে থাকতে থাকতে
আমার সৃজনে মস্তিষ্কের কোষে
অনিশ্চিত নিয়তির নির্মমতা
প্রচন্ড জোরে আঘাত হানে ক্ষত
হৃদয়ের গহীনে নিঃশব্দতার প্রতিধ্বনি
অবাধ্য হয়ে প্রবেশ করে বিরহের বিষণ্ণতায়
আমি শব্দগুচ্ছের কাছেই আত্মসমর্পণ করি।
আয়নায় প্রতিচ্ছবি আসে
এক অন্যরকম উদাসীনতার প্রতিচ্ছবি
জীবন্ত কিংবদন্তি শিল্পীর তুলিতে আঁকা ছবি
অথচ মানবিক নয়
সেখানে অনুভূতিগুলো হতবাক করে না
অনুভূতি পার হয়ে গেছে অস্তিত্ব থেকে
অথচ আমি মানুষ ছিলাম মানুষ
একদম নিটোল আর পরিপূর্ণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD