1. admin@mannanpresstv.com : admin :
রাজধানীর পল্টনে জামায়াতের সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

রাজধানীর পল্টনে জামায়াতের সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ

নজরুল ইসলামঃ
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৬০ Time View

নজরুল ইসলামঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীর পল্টনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুড প্যাকেট বিতরণ করেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. কামাল হোসাইন, এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, ওমর ফারুক, আ.ফ.ম ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD