1. admin@mannanpresstv.com : admin :
হৃদয় ছোঁয়া-এড. তানজিনা তানি - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

হৃদয় ছোঁয়া-এড. তানজিনা তানি

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২ Time View
গভীর ভালোবাসায় স্পর্শ থাকে না,
তবুও মানুষটিকে ভাবলেই,
অকারণে ঠোঁটের কোণে হাসি ফুটে,
তার সামান্য কষ্টেও বুকের ভেতর নামে অদৃশ্য ঝড়।
সে ভালোবাসা উচ্চারণের নয়, অনুভবের।
সেখানে দূরত্ব পরাজিত হয়, সময় মাথা নত করে।
দিন শেষে পৃথিবী যখন স্বার্থ আর হিসেব-নিকেশে ব্যস্ত,
তবুও নিভে যায় না, ভেতরে জ্বালিয়ে রাখা সেই প্রদীপ!
যেখানে অধিকার নেই, তবুও অপেক্ষা আছে,
দাবি নেই, তবুও হারিয়ে ফেলার ভয় আছে,
প্রাপ্তির নিশ্চয়তা নেই, তবুও
সারাজীবন ভালোবেসে যাওয়ার সাহস আছে!
মানুষ ভাবে, ভালোবাসা মানেই কাউকে জড়িয়ে রাখা।
অথচ চোখ না ছুঁয়ে, হাত না ছুঁয়ে, ঠোঁট না ছুঁয়েও,
যে মানুষটি অন্য একটি মানুষের,
আত্মার গভীরে নিঃশব্দে বসত করে,
তারই নাম হৃদয় ছোঁয়া ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD