1. admin@mannanpresstv.com : admin :
একবার মরতে দাও -ডা. মুহসিনা - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

একবার মরতে দাও —ডা. মুহসিনা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৯ Time View
নিউরনে নিউরনে আগুন জ্বলে উঠে,
বিশ্বাস করো
ইচ্ছে করে
যত্ন করে সদ্য রান্না করা
ভাতের হাঁড়িটা উল্টো করে ফেলে দেই!
কখনো ভাবি, হে সৃষ্টি কর্তা, আমাকে দূর্গা করে দাও
পূজো পেতে নয়
পূজো আমি তোমাকেই করি
আমি একনিষ্ঠ তোমাতেই
শুধু কিছু বাচ্চা শুয়োর পায়ে পিষে দিবো
তুমি আমাকে একবার দূর্গা করে দাও,
শুধু একবার!
তা নাহলে আমাদের ঘুমিয়ে পড়া বিবেক জাগিয়ে দাও
আর একটি একাত্তর দাও!
তিলেতিলে মরার চেয়ে
একবারে মরার সাহস দাও
আমাদের নতজানু মগজে বীরের তেজ দাও
আমাদেরকে বুঝতে দাও
এ জীবন জীবন নয়
এ বাঁচা বাঁচা নয়
এ দেহ দেহ নয়
যা প্রতিদিন মাতাল নেশাখোরদের শয্যা সঙ্গী হয়
তোমার কাছে জীবন ভিক্ষা চাইনা
শুধু আর একটি একাত্তর চাই!
আমি তোমার কাছে আজ
বিনিময় চাই
তোমার কাছে তিতুমীরের রক্তের বদলা চাই
আমি তোমার কাছে সূর্য সেনের রক্তের বদলা চাই
আমি তোমার কাছে প্রীতিলতার রক্তের বদলা চাই
আমি ছোট্ট একটি ভূখণ্ডে ৩০ লক্ষ শহীদের রক্তের বদলা চাই
আমি ১৫ই আগস্টের রক্তের বদলা চাই
আমি ৩০মের রক্তের বদলা চাই
আমি আসাদের রক্তের বদলা চাই
আমি নুর হোসেনের রক্তের বদলা চাই
আমি ডা. মিলনের রক্তের বদলা চাই
সৃষ্টি কর্তা আমি তোমার কাছে চাই!
৩০ লক্ষ শহীদের লাশ সুরক্ষিত থাকার কথা ছিলো
তাদের পবিত্র রক্তে এ মাটি উর্বর হবে
এমনটিই কথা ছিলো
আজ সারা বাংলার মাটিতে
আমার শহীদ স্বজনের রক্ত পঁচা বীভৎস গন্ধ
আমি নিঃশ্বাস নিতে পারি না
আমার শহীদ ভাইয়ের রক্ত কেন সুগন্ধি আতরদানিতে সংরক্ষিত হলো না?
আমি তার জবাব চাই
হে ঈশ্বর (আল্লাহ)
আমাদের আর একটি একাত্তর দাও
আমাকে দূর্গা করে দাও
আমাদের ঘুমন্ত বিবেক জাগিয়ে দাও
আমাদের পা চাটা রোগ থেকে মুক্তি দাও
চাটতে চাটতে আমরা নেড়িকুত্তা হয়ে গেছি
শুকতে শুকতে আমরা
বাচ্চা শুয়োর হয়ে গেছি
আমাদের মানব জীবন ভিক্ষা দাও
৩০ লক্ষ শহীদের রক্তে ধুয়ে যে মাটি পবিত্র হলো না
তাকে পবিত্র করতে আর একটি একাত্তর দাও!
আমাদের বাঁচার মতো বাঁচতে যদি নাই দাও
পতঙ্গের মতো বারবার মৃত্যু নয়
সাহস করে একবার মরতে দাও!
(১১/০৭/২০২৪
জুম্মাবার সকাল
রূপনগর আবাসিক, ঢাকা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD