1. admin@mannanpresstv.com : admin :
‘সরকারকে পদত্যাগ করতে হবে’ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

‘সরকারকে পদত্যাগ করতে হবে’

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৫০ Time View

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি, গণগ্রেফতার ও রাতের বেলা বাসায় বাসায় অভিযান পরিচালনার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার যুক্তরাষ্ট্রের সিনিয়র বিজ্ঞানী ড. শাহনুর হাসান ও গ্রাজুয়েট স্টুডেন্ট মুসতাক আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

   বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩৭ প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ন্যায় বিচার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিক পদত্যাগ করতে হবে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সরকারি মদদপুষ্ট ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। এতে ইতিমধ্যে ২৫০ জনের অধিক নিরীহ বাংলাদেশের ছাত্র-জনতা প্রাণ হারায়।

বিবৃতিতে তারা কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনতিবিলম্বে দমন, পীড়ন ও গ্রেফতার অভিযান বন্ধ এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত সব মামলা প্রত্যাহারে দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD