1. admin@mannanpresstv.com : admin :
আগামী ১৪ ও ১৫ আগস্ট বিএনপির কর্মসূচি ঘোষণা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

আগামী ১৪ ও ১৫ আগস্ট বিএনপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৬ Time View

গণহত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য ১৬ আগস্ট সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন করবে দলটি।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার হতে হয়েছে। এছাড়া, ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে।

এই দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইউনিট নেতাদের কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD