অভিমানী মেয়ে_ মাহাবুব আহমেদ
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
-
১৬৩
Time View
যার হাসিতে লুকানো গল্প,
শূন্যতা, বিষাদ,
জোছনার রাতে বেজে ওঠে,
মৃদু সুরে।
সে হাঁটে,
জীবনের এক অপূর্ণ পথে,
মেঘের ছায়ায়,
যেমন চাঁদ হারায়,
নক্ষত্রের মধ্যে।
অভিমানী মেয়ে,
চোখের আড়ালে নদী বয়ে যায়,
মধুর স্মৃতি,
ভেসে যায় বাতাসে,
কিন্তু কষ্ট ঘনীভূত হয়,
মনে।
কখনও তার শিরায়
প্রবাহিত হয় প্রেমের রস,
কখনও অভিমান,
যেন এক প্রাচীন কবিতার পঙ্ক্তি,
যা মুছতে পারেনি,
সময়ের কাঁটায়।
অভিমানী মেয়ে,
দূরে কোথাও,
যখন মেঘের বুকে বসে,
সে চিন্তা করে,
হৃদয়ের গহনে,
কখনও কি ফিরে আসবে,
পুরনো ভালোবাসার দিনগুলো?
সে অপেক্ষায়,
নতুন সূর্যের আলোয়,
একদিন হয়তো,
ভেঙে পড়া অভিমান
ভুলে গিয়ে,
মনের প্রান্তরে নতুন ফুল ফুটবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category