1. admin@mannanpresstv.com : admin :
ভুলে জীবন বিব্রত -আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ভুলে জীবন বিব্রত –আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২০০ Time View
জীবন এক অদ্ভুত খেলার নাম
যার গতি নিয়ন্ত্রণ করা যায়না
কখনও ব্যস্ততায় কখনও কাটে বিশ্রামে,
সময় দিতে পারেনা বলে যখনতখন
জীবনধারীকে লোকে ভুল বুঝে!
জীবনের প্রতিটি পদক্ষেপ চলে
জীবনেরই প্রয়োজনে
যাহা প্রত্যেক মানুষের জীবনের বেলায় প্রযোজ্য
তবু মানুষ করেনা উপলব্ধি নিজের জীবন বিশ্লেষণে
শুধু উছিলা খুঁজে প্রশ্নবাণে
অথবা ভুল বুঝে
অন্যের জীবনকে করে তোলে বিব্রত!
বাস্তবতার নিরিখে করতে চিন্তা মানুষ
গেছে একদম ভুলে
আপন স্বার্থ ছাড়া পারেনা বলে করতে চিন্তা
অন্যের জীবনকে দাঁড় করায় কাঠগড়ায়
ফলশ্রুতিতে মিলে বিরক্তি, মান-অভিমান
যাহা ঘটায় সম্পর্কের বিচ্যুতি
হয় বলে ভুল বুঝাবুঝিতে বিব্রত জীবন।
নিজের জীবনের মতো করে মানুষ
যদি ভাবে প্রত্যেকের জীবনের ইতিকথা
তবে হবেনা কখনও ভুল বুঝাবুঝি
হবেনা এক জীবন আরেক জীবনের জন্যে বিব্রত
আসবেনা কখনও দূরত্ব বজায় রাখার মনোভাব
আর হবেনা কখনও সম্পর্ক গুলোর অবনতি।।
———@——–@———–

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD