1. admin@mannanpresstv.com : admin :
কিছু ভুল ভুল থেকে যায় -মহসীন আহমেদ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কিছু ভুল ভুল থেকে যায় –মহসীন আহমেদ

মহসীন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View
কিছু ভুল ভুল থেকে যায় যায় না কখনো ভুলা।
লোভ দেখিয়ে কার্য হাসিলে ঝুলিয়ে রাখে মুলা।
আমার বেলা তেমন হয়নি ছিলো না হাতে অর্থ।
সেজন্য প্রেমে পূর্ণতা পায়নি হয়েছি আমি ব্যর্থ।
লোভে পড়লে প্রেম পলায়ন শাস্ত্রে গেছে বলে।
আমার প্রেম বিচ্ছেদের কারণ অর্থ ছিলো মূলে।
দারিদ্র্যতা যখন দরজায় দাঁড়ায় প্রেম যায় উবে।
এমন প্রেমের সূর্য উঠে না কখনো আর পূবে।
তোমাকে ছাড়া জীবন অচল ঐসব হলো ভুয়া।
দিব্যি চলছে তোমার জীবন আমি গেছি খোয়া।
কথার ছলে হাজারো কথা বলেছো হাত ধরে।
কখনো বলেছো তুলে নেবে কখন তোমার ঘরে?
ভুলে গেছো সেসব কথা? স্মৃতিতে নেই তোমার?
অতীত মাথায় ঢুকে আছে দূর হচ্ছে না আমার।
ঘটে যাওয়া অনেক ঘটনা এখনো তাড়ায় রাতে।
এমন অঘটন কেনো ঘটেছে বলো আমার সাথে?
হোমনা কুমিল্লা
১৫-০১-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD