1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ Time View

 মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার(১৮ এপ্রিল) রাতে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০ হাজার ৭শ ৬০ টাকা উদ্ধার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু তাহের (৫০), টিপু সুলতান (২৬) ও রহিমা বেগম (৪৫) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০ হাজার ৭শ ৬০ টাকা উদ্ধার করা হয়। তাদের বাড়ী জেলার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামে। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মনোহরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন বলে জানান এলাকাবাসী।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার আসামিদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD