1. admin@mannanpresstv.com : admin :
ছাত্রকে বেত্রাঘাত শিক্ষকের, শিক্ষককে পেটালেন অভিভাবক - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ছাত্রকে বেত্রাঘাত শিক্ষকের, শিক্ষককে পেটালেন অভিভাবক

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৫ Time View

ক্লাশ চলাকালীন উচ্চস্বরে কথা বলায় এক ছাত্রকে বেত্রাঘাত করেন এক শিক্ষক। বিষয়টি শুনতে পেয়ে দলবল নিয়ে স্কুলে ছুটে আসেন ওই ছাত্রের বাবা। শিক্ষককে না পেয়ে তারা যান প্রধান শিক্ষকের কক্ষে। সেখানেই মারধর করা হয় প্রধান শিক্ষককে। শনিবার বিকাল ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া নাথেরপেটুয়া মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সপ্তম শ্রেণির ক্লাশ নিচ্ছিলেন। ক্লাশ চলাকালীন নবম শ্রেণির কক্ষ থেকে দুই ছাত্র উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা শুরু করেন। ক্লাশ শেষে নবম শ্রেণিতে যান ওই শিক্ষক। এ সময় উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার বিষয়টি জানতে চাইলে নবম শ্রেণির ছাত্র ফাহাদ বলে, দশম শ্রেণির ছাত্র সালমানসহ হাসিঠাট্টা করেছি।  এতে কোনো দোষের কিছু আছে?

ফাহাদ আরও খারাপ আচরণ শুরু করলে শাখাওয়াত তাকে বেত্রাঘাত করেন।

বেত্রাঘাতের বিষয়টি অভিভাবকদের জানায় সে। তখন ওই ছাত্রের আত্মীয় হাবিব ও বাবা খোরশেদ আলম মিন্টুসহ কয়েকজন বিষয়টি জানার জন্য স্কুলে আসেন। শিক্ষকরা বেত্রাঘাতের কারণ জানান। ঘটনা শুনে অভিভাবকরা শিক্ষকদের বলেন, এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি তাদের জানালে ভালো হতো।

ছাত্র ও শিক্ষকের বিষয়টি স্কুল কমিটি বিচার করবে বলে জানান প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন হাবিব। একপর্যায়ে ছাত্রের বাবা খোরশেদ প্রধান শিক্ষককের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, ‘ক্লাশ চলাকালীন নবম শ্রেণির ছাত্র ফাহাদ উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার কারণ আমি তাকে শাসন করেছি। তাকে জোরালোভাবে বেত্রাঘাত করিনি। সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে আঘাত না করে প্রধান শিক্ষাক স্যারকে মেরেছে। হাবিব নামে ব্যক্তিটি স্যারে গায়ে আঘাত করছেন। তিনি এ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে চান।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই স্কুলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করছে পুলিশ।’

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে গিয়ে ছাত্র ফাহাদ এবং তার বাবা খোরশেদ আলম মিন্টুকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD