1. admin@mannanpresstv.com : admin :
বুধবার মুক্তি পাবেন জামায়াত নেতা এটিএম আজহার: শিশির মনির - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বুধবার মুক্তি পাবেন জামায়াত নেতা এটিএম আজহার: শিশির মনির

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬২ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার কারাগার থেকে মুক্তি পাবেন।

তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, আশা করি বুধবার সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।”

এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD