1. admin@mannanpresstv.com : admin :
শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর "রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা" সফলভাবে সম্পন্ন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ৭ জুন ২০২৬: ঝকমকে আলো, কবিতা আর ছন্দের এক নান্দনিক আবহ তৈরি হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে। গত ৬ জুন (শনিবার) সেখানে অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল “মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ” আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসর, বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা”

কবিতা, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের আবেগঘন কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, গুণীজনদের মূল্যবান আলোচনা এবং উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক পরিবেশনা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। একই সাথে মঞ্চে অতিথিদের উপস্থিতিতে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও কৃতি শিল্পীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সফল সমাপ্তি নিয়ে ‘মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সারোয়ার মাহিন গভীর সন্তোষ ও আলহামদুলিল্লাহ প্রকাশ করেন। এক ধন্যবাদ বার্তায় তিনি বলেন, “এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং আমাদের পাশে ছিলেন, সকলের প্রতি মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সাহিত্য ও সংস্কৃতির এই সুন্দর পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি, প্রবন্ধকার ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমানুষের কবি ইয়াংরাজ সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেলাল হাওলাদার, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন ড. মো. আমিনুল ইসলাম এবং পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি, গীতিকার ও নাট্যকার মোহাম্মদ মোমেন মিয়া।

সাংস্কৃতিক অঙ্গনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন উপস্থিত সুধীজন ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD