1. admin@mannanpresstv.com : admin :
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড - মান্নান প্রেস টিভি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩ Time View

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ মামলায় মো. শাহিন (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

তবে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সি, দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণ করে মো. শাহিন। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত চা-দোকানি মো. শাহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD