ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ের পূর্বে একটি ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ের আগে দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা এসে উদ্ধারকাজে অংশ নেন এবং খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনাকবলিত সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।