1. admin@mannanpresstv.com : admin :
মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

এম.এ.মান্নান.মান্না: উৎসবমুখর পরিবেশে ও আনন্দঘন আবহে মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক “মা সমাবেশ”-এর মাধ্যমে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মাস্টার মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির সহসভাপতি মো: সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনামূলক ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে প্রতি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার পেয়ে কৃতি শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়, তেমনি অভিভাবকদের মধ্যেও গভীর সন্তুষ্টি প্রকাশ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD